সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি নির্বাচন অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলা নির্বাচন অফিস পরাদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সোমবার বেলা ১১.৩০ টায় তিনি নির্বাচন অফিসে গমন করেন। জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, পরিবেশ, কার্যক্রম, উপজেলার ভোট কেন্দ্র সমুহের অবস্থা, যাতয়াত ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় তিনি উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকার্রী রিটার্নিং অফিসার মোঃ রনি আলম নূর, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলী সোহান জুয়েল, আশাশুনিতে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, পিআইও সোহাগ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আঃ রকিব প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক হুমায়ুন কবির সম্প্রতি উদ্বোধনকৃত উপজেলা মডেল মসজিদ দর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com