স্টাফ রিপোর্টার ঃ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কারিতাস বাংলাদেশ র্যালী ও আলোচনা আইডিপিডিসি প্রকল্পের সাতক্ষীরা সদর আয়োজনে গতকাল বিকালে সদরের বল্লী ইউনিয়নের কাঁঠাল তলা এলাকায় বল্লী ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইডিপিডিসি সাতক্ষীরা সদরের প্রজেক্ট ইনচার্জ আনন্দ দাশ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য কোহিনুর বেগম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পংকজ গাইন। মানবাধিকারের সর্বজনীন ঘোষনা পত্র পাঠ করেন শাম্মা নুসরাত জাহান। বক্তব্য মানবাধিকার রক্ষার্থে সকল শ্রেণী পেশার মানুষের অধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সামগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ধীমান রায়।