মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চুকনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

চুকনগর প্রতিনিধি \ চুকনগরে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার পুকুরের পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির নাম মুকিত (৫)। সে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মিলন শেখের পুত্র মুকিত (৫)। পারিবারিক সূত্র জানায়, দুপুর ১টার দিকে শিশু মুকিত মাকে বলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এরপর বেশ কিছুক্ষন সে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। একপর্যায়ে জুম্মার নামাজ শেষে দুপুর ২টার দিকে পুকুরে নেমে তাকে খুঁজতে থাকে লোকজন। এক সময় মুকিতকে পাওয়া যায় ঠিকই। কিন্তু ততক্ষনে সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে। মুকিতের লাশ পুকুর থেকে তুলে আনা হলে পিতা মাতা ও আপনজনদের ক্রন্দনে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। অবশেষে বিকেলে এক বেদনা বিধুর পরিবেশে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com