সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনার আদালতে কক্ষে আগুন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

খুলনা প্রতিনিধি ॥ খুলনার পাইকগাছা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার চেয়ারসহ আসবাবপত্র পুড়েছে। খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার ভোরের কোনো এক সময় ওই কক্ষের ভাঙা জানালা দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। স্থানীয় মুসল্লিরা বুধবার ভোরে মসজিদে নামাজে যাওয়ার সময় পাইকগাছা আদালতে আগুন দেখতে পান। পরে তারা আদালতে অবস্থানকারীদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান আরও জানান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুষ্ঠু তদন্তের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com