ধুলিহর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ৩৬ নং বালুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের , জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত পঞ্চম শ্রেণীর ছাত্রী মোছাঃ আফরিনা সুলতানা সহ প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার প্রদানসহ সকল শিক্ষার্থীদের মাঝে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স.ম নাজমুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আজিজুল রহমান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুলিহর ০২ নং ইউপি সদস্য মোঃ মিনহাজ মোরশেদ , সহকারি শিক্ষক মোঃ আজহারুল ইসলাম , অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বাবু সরদার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন দৃষ্টিপাতের সাংবাদিক মোঃ ইমরান হোসেন, আব্দুর রহমান , ব্যবসায়ী মোঃ বাবলুর রহমান , মোঃ মনিরুল সরদার, মোঃ শামিম সরদার, ছাবিনা খাতুন,আছমা খাতুন,রোজিনা খাতুন সহ বিদ্যালের সকল শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মানছুরা খাতুন।