শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

এম এম নুর আলম ॥ আশাশুনিতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। দিবস পালনের শুরুতে উপজেলার বড়দল ইউনিয়নের কেয়ারগাতি গ্রামে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানে শহীদ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান পুস্পস্তবক অর্পন করেন। এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর মরহুম মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বৃদ্ধিজীবিদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান। সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক প্রমুখ আলোচনা রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com