সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় হিকমাহ একাডেমির পুরস্কার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

খুলনা প্রতিনিধি ॥ খুলনার দারুল হিকমাহ একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীতে অবস্থিত একাডেমির প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দারুল হিকমাহ একাডেমির সার্বিক তত্ত্বাবধায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. মোসলেম উদ্দিন। সম্মানীত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক (অব:) মাহবুব এলাহী, খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম ও বটিয়াঘাটা উপজেলা শিক্ষা অফিসার জি এম আলমগীর কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দারুল হিকমাহ একাডেমির উপদেষ্টা খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. শাহজাহান কবির, মাদানী নগর মাদরাসার সিনিয়র মহাদ্দিস মাওলানা মুফতি মাহমুদ হাসান, খুলনা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী আব্দুল কুদ্দুস ও সামিট স্কুলের অধ্যক্ষ নাজমুল হুদা। অনুষ্ঠান পরিচালনা করেন দারুল হিকমাহ একাডেমির অধ্যক্ষ আব্দুল্লাহ ওসামা। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী মোট ৫৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com