রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্রহ্মরাজপুর ডি.বি ইউনাইটেড হাইস্কুলে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও টি-১০ক্রিকেট খেলা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, টি-১০ ক্রিকেট খেলা, শ্রদ্ধা নিবেদন, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, রমেশ সরদার, সহকারি শিক্ষক ফয়জুল হক বাবু, সুকুমার সরকার, আকলিমা খাতুন প্রমুখ। ডিবি ইউনাইটেড হাইস্কুলের মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে ছিলজাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, ১ মিনিট নিরবতা পালন, আলোচনা সভা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে বিজয় দিবস টি-১০ ক্রিকেট খেলায় অংশ নেয় লাল দল বনাম সবুজ দল। খেলায় লাল দলকে ৬ উইকেটে হারিয়ে সবুজ দল জয়লাভ করে ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. মোহসিন উদ্দীন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com