বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনির কুঁন্দুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ডিপিইও হোসনে ইয়াসমিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

এম এম নুর আলম ॥ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। সোমবার দুপুর ২.৩০ টায় তিনি বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের প্রাচীর নির্মান, গেইট নির্মাণ, ওয়াশব্লক নির্মাণ, প্রাক প্রাথমিক কক্ষের ফ্লোর টাইলসকরণ, সজ্জিতকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিদ্যালয়ের চলমান যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। এসময় আশাশুনিতে নতুন যোগদান করা উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব, গৌরাঙ্গ কুমার গাইন, আবু সেলিম তার সাথে ছিলেন। উন্নয়নমূলক কার্যক্রম দেখে জেলা শিক্ষা অফিসার সন্তুষ্টি প্রকাশ করেন। সাথে সাথে বিদ্যালয়ের উন্নয়নে ঔষধি গাছ রোপণ সহ নানাবিধ দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com