বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পুলিশ সুপারের কার্যালয়ে সর্বস্তরের জনগনের জন্য উন্মুক্ত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা নবাগত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেছেন, পুলিশ সুপারের কার্যালয় সর্বস্তরের জন্য উন্মুক্ত। সাতক্ষীরার পুলিশ সুপারের দরজা সকলের জন্য খোলা। তিনি বলেন, পুলিশ সত্যিকার অর্থেই জনগনের বন্ধু আর সেটা সাতক্ষীরা বাসি অনুভব করবে। বর্তমানে পুলিশ বৃটিশ বা উপনিবাশিক পুলিশ নয়, বর্তমান পুলিশ বাংলাদেশের পুলিশ, নীতি, নৈতিকতা, বিবেক, মৌলিক শিক্ষা আর প্রশিক্ষন প্রাপ্ত পুলিশ তিনি আরও বলেন, সাতক্ষীরার জনসাধারণকে নিরাপত্তা নিশ্চিত করনে জান মাল রক্ষা করনে পুলিশ নিরলসভাবে কাজ করবে। নবাগত পুলিশ সুপার আরও বলেন আমি একটি স্বপ্ন নিয়ে সাতক্ষীরায় এসেছি এবং আমাকে পাঠানো হয়েছে তা হলো শান্তিপূর্ণ নির্বাচন, আইন শৃঙ্খলা রক্ষা, সাধারন মানুষের যানমাল রক্ষা করা। আর এসবই হবে জনকল্যাণে, জনগনের শান্তি নিশ্চিত করনে আমাদের উপর জাতীয় এবং রাষ্ট্রীয় দায়িত্ব সব দায়িত্বই আইন আর বিধিকে সঙ্গী করে পালন করবো। নব নিযুক্ত পুলিশ সুপার আরও বলেন আমি বরাবরই সাংবাদিক বান্ধব। আর এ কারনে সাংবাদিকদের সাথে আমার সম্পর্ক (প্রতিটি কর্মক্ষেত্রে) মধুর ছিল। আমি সাংবাদিকদের থেকে প্রকৃত তথ্য পেতে চাই প্রকৃত এবং যথাযথ তথ্য ও নিশ্চিত হলে পুলিশের কাজ করার পথ সহজ হয় তিনি গতকাল পুলিশ লাইন্স ড্রিলসেডে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে উপরোক্ত কথা বলেন, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী আশাব্যক্ত করে বলেন সাংবাদিকরা হলো জাতীর বিবেক, জাতির দর্পন, বিধায় জেলার আইন শৃঙ্খলা রক্ষায়, মাদক, জঙ্গিবাদ, নাশকতা, ছিনতাই, চুরি মুক্ত সাতক্ষীলা বির্নিমান করতে সাংবাদিকদের সহযোগিতা বিকল্প নেই। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী শিক্ষার্থী সাতাশতম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা আরও বলেন আমার পুলিশ সদস্যরা অবশ্যই পেশাদারিত্ব বজায় রাখবে। আর কোন পুলিশ সদস্য যদি কোন ধরনের অপেশাদারিত্ব কাজ করে তাহলে সেটা গোটা বাহিনী নয় কেবল সেই সদ;স্যই তার দায় বহন করবে। ব্যক্তিগত ত্র“টি ত্র“টি বাহিনীর ত্র“টি হিসেবে না দেখার আহবান জানান পুলিশ সুপার। ইচ্ছাকৃত ভুল আর অনিচ্ছাকৃত ভুলকে এক করার সুযোগ নেই। তিনি বলেন সাংবাদিকদের লেখার মত প্রকাশের অধিকার আছে এক্ষেত্রে সত্য শিক্ষা যাচাই করা সর্বাপেক্ষা বিষয়। অত্যন্ত খোলামনে দায়িত্বশীল দায়িত্বপূর্ণ কথা বলেন পুলিশ সুপার। এ সময় তিনি বরেন কোন অপরাধি, সমাজ বিরোধী নাশকতা সৃষ্টি কারী পার পাবে না। আমি নিঃস্বার্থ ভাবে কাজ করতে সাতক্ষীরায় এসেছি। সামনে জাতীয় নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা যেন নির্ভিঘ্নে, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সে বিষয়টির সাথে কোন আপোষ নয়। কোন ধরনের বিশৃঙ্খলা সয্য করা হবে না। পুলিশ সুপারের মত বিনিময় সভায় পুলিশ সুপারের সাবলিল ও আশাবাদী বক্তব্যে উপস্থিত সাংবাদিকরা খুশি। উক্ত মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো: সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, সদর ওসি মো: মহিদুল ইসলাম, ডিবি ওসি তারেক বিন ফয়সাল, বিশেষ শাখার ওসি ইয়াছিন আলী চৌধুরী, ট্রাফিক শ্যামল কুমার, মত বিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য শোনে এবং সাবলিল ভাবে বক্তব্য উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com