শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রতাপনগর মহিলা মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল কোরআন। এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়। প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মহিলা মাদ্রাসায় ও ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বেলা ১২ টায় প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসায় হলরুমে বার্ষিক মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল মালেক ইসলামীয়া কলেজ প্রভাষক মাওঃ আব্দুর রউফ, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলাম সরদার, বিশিষ্ট ব্যবসায়ী শাহাজান আলী সরদার। এর পূর্বে সকাল ১০ টায় ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ে হলরুমে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী ও ম্যানেজিং কমিটির সদস্য প্রভাষক মাও শাহাজান আলী, ডাঃ আবুল কালাম আজাদ, মল্লিক আলমগীর কবির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com