সাতক্ষীরা জেলা আলীগের বিজয় র্যালি ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আলীগের আয়োজনে গতকাল বেলা ১২ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনার সভায় মিলিত হয়। জেলা আলীগের সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আলীগের সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন জেলা আলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধাঃ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, আলীগের নেতা শামীমা পারভীন রত্না। শেখ নাসিরুল হক, সাধাঃ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সাধাঃ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ আশিকুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন সহ জেলা আলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি