সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-১০

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

চুকনগর প্রতিনিধি ॥ খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে এগারোটায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া অবদার রাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী (সাতক্ষীরা-জ-১১-০১০৯) যাত্রীবাহী বাসটি ঘটনার দিন সকালে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে বাসটি উল্টে যায়। এ সময় বাসের মধ্যে থাকা খুলনার পাটগাতি এলাকার রাবেয়া বেগম (৫০), আরনি খাতুন (১৮), সাতক্ষীরা কালিগঞ্জের সুফিয়া বেগম (৪০), শফিকুল ইসলাম (৩৫), যশোর মোল্লাপাড়ার আসাদুল ইসলাম (৪০), ডুমুরিয়া খলসির মনিরুল ইসলাম (৬০), চুকনগরের মাসুম বিল্লাহ, পলি বেগম (৩৯), মহিবা বেগম (৩৬), ও জোহানি খাতুন (৭) আহত হন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com