বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে গতকাল ইয়ং টাইগার্স অনুর্ধ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট’ এর ৪র্থ দিনের খেলা বাগেরহাট জেলা বনাম নড়াইল জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বাগেরহাট জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৩১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৩ রান করে। জবাবে নড়াইল জেলা ব্যাট করতে নেমে ২১.৪ ওভারে ২টি উইকেট হারিয়ে ৯৬ রান করে। ফলে নড়াইল জেলা ৮ উইকেটে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে খেলা পরিচালনা করেন দিদারুল আলম খান জনি এবং হাফিজুর রহমান, স্কোরার ছিলেন ইসরাইল হোসেন খোকন। আজ যশোর বনাম বাগেরহাট জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। -প্রেস বিজ্ঞপ্তি