সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্যক্তি মালিকানা রাস্তা তৈরির অভিযোগ, সহকারী কমিশনারের নির্দেশে কাজ বন্ধ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

চুকনগর প্রতিনিধি ॥ হাঁসের খামারে যাওয়া আসার জন্য খুলনার ডুমুরিয়া উপজেলা শোভনা ইউনিয়নের শিবপুর মোড়ের সন্নিকটে গত কয়েক দিন ধরে বেতটানা খাল দখল পূর্বক ভরাট করে ব্যক্তি মালিকানা রাস্তা করার অভিযোগ পাওয়া গেছে। এতে বর্ষার মৌসুমে ঐ এলাকার শত শত বিঘা জমির পানি সরবরাহে বাঁধা গ্রস্থ হবে বলে এলাকাবাসী আশঙ্কা করছে। এঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসীর গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর করা হয়েছে। কিন্তু তারপরও তারা খাল ভরাট করে নিজেদের চলাচলের রাস্তা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা শোভনা ইউনিয়নের শিবপুর মোড়ের সন্নিকটে বেতটানা খালের উত্তর পাশে যৌথ মালিকানায় একটি হাঁসের খামার করেছে শিবপুর বাদুরগাছা এলাকার নজরুল হালদারের ছেলে মিলন হালদার ও ইসলাম বাওয়ালীর ছেলে কামাল বাওয়ালী। কিন্তু খামারে যাওয়া আসার জন্য তারা সরকারি খালের উপর স্কেটর দিয়ে মাটি ভরাট করে রাস্তা তৈরি করছে। এভাবে পানি সরবরাহের খাল বন্ধ করে রাস্তা করায় বর্ষার মৌসুমে ঔ এলাকার শত শত বিঘা জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এব্যাপারে খামারের ম্যানেজান সুমন্ত পাল বলেন, আমরা শুধু রাস্তা তৈরি করছি না। ববং খালও কেটে দিচ্ছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিষ মোমতাজ বলেন , খালেন উপর দিয়ে রাস্তা তৈরির ঘটনায় এলাকাবাসী একটি অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তবে যদি নির্দেশ অমান্য করে পূর্ণরায় কাজ করে। তাহলে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com