শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় কেক কাটার মধ্য দিয়ে বড় দিন উদযাপিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

সাতক্ষীরা খ্রীষ্টরাজের গীর্জায় খ্রীষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। সোমবার রাত্র ১২টা ১ মিনিটে সাতক্ষীরার প্রধান গীর্জায় আনুষ্ঠানিক ভাবে প্রভু যীশুর জন্মদিনের কেক কেটে বড় দিনের শুভ উদ্বোধন করেন গীর্জার পালক পুরোহিত ফাদার লরেন্স ভালোত্তী। অতঃপর একই ভাবে পালক পুরোহিতের পৌরহিত্যে বড় দিনের মূল উপাসনা খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রীষ্টযাগ শেষে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন বড়দিন ও নব-বর্ষ উদযাপন কমিটির সভাপতি হেনরী সরদার। গীর্জা শেষে গীর্জার চত্বরে নগর কীত্তনে মিলিত হয় ভক্ত জনগন। সে সময় সকলকে কেক বিতরন করা হয়। আজ সন্ধ্যায় গীর্জার সম্মুখস্থ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জানাগেছে।-প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com