শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কপিলমুনিতে স্কুল ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

কপিলমুনি প্রতিনিধি ॥ কপিলমুনিতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মা-বাবার প্রতি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে ডায়মন্ড ফকির নামের (১৪) বছরের এক কিশোর। সে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শের আলী ফকিরের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতের যেকোন এক সময়। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাগেছে, ঘটনার ৩/৪ দিন আগে তার বাবা-মা তাকে এই বাড়িতে একা রেখে গ্রামের বাড়িতে চলেযায়। এ বাড়ীতে সে একা ছিল। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ডায়মন্ডকে ভাত দিতে গিয়ে দরজা বন্ধ দেখে ব্যাপক ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে দরজা না খুললে তারা ঘরের জানালা ভেঙ্গে দেখতে পায় ডায়মন্ড সিলিং ফ্যানের সাথে রশিতে ঝুলছে। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ, স্কুল শিক্ষক ও তার সহপাঠীরা ডায়মন্ডের বাড়ীতে ছুটে যায়। স্থানীয়রা জানায়, ডায়মন্ড কপিলমুন সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র ও সে একজন কিশোর ফুটবলার। কৃতি ফুটবলার হিসেবে সহপাঠীদের কাছে ডায়মন্ড এক পরিচিত মুখ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com