বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভেসে আসছে বিপুল পরিমাণ মৃত মাছ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২

এফএনএস: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ভেসে আসছে বিপুল পরিমাণ মৃত মাছ। গত শনিবার সন্ধ্যায় ভাটার সময় এসব মাছ ভেসে আসতে থাকে। স্থানীয়রা জানিয়েছেন, কলাতলী সৈকতের আধা-কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসা ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চামিলা’ নামে পরিচিত। তবে এই মাছের প্রকৃত ও বৈজ্ঞানিক নাম সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর জোয়ার শুরু হলে মৃত মাছগুলোর বেশিরভাগই সাগরে চলে যায়। স্থানীয়দের ধারণা, ভাটার সময় আবারও মাছগুলো ভেসে আসতে পারে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাইদ মো. শরীফ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে এবং মানুষের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জেনেছি, সাগরে কোনও ধরনের পরিবেশ দূষণ হয়নি। দূষণ হলে মাছের সঙ্গে অন্যান্য সামুদ্রিক পোকামাকড়ও মারা যেত। তবে মাছগুলো জেলেদের ট্রলার থেকে পড়েও ভেসে আসতে পারে। ঘটনাস্থলে বৈজ্ঞানিক কর্মকর্তারা কাজ করছেন। আরও পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com