বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মথুরেশপুরে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের নিম্ন আয়ের মানুষদের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রয় শুরু হয়েছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। এসময় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের রহমান, ওয়ার্ড সদস্য আরিজুল ইসলাম, নূর মোহাম্মদ মোল­া, কলিম গাজী, আবু হাসান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য প্রমিলা রানী মন্ডল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের নিকট থেকে স্বল্প মূল্যে নিম্ন আয়ের ১ হাজার ১২৫ জন কার্ডধারী টিসিবির পণ্য ক্রয় করতে পারবে। ইউনিয়নের তিনটি স্থানে এ পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com