স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে ভারতীয় ৪৪ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী কলারোয়া উপজেলার বয়ারডাঙ্গা (কারিকরপাড়া) এলাকার মো: জাহাঙ্গীর আলমের পুত্র মো: সুমন হোসেন (২১)। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানাগেছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গতকাল দুপুরে কলারোয়া থানার রায়ভদ্রপুর এলাকার সিংঙ্গ বাজার টু গয়ড়া গামী পাঁকারাস্তার উপর থেকে আসামী সুমন কে ৪৪ পিচ ফেনসিডিল সহ আটক করে। আটককৃতের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা পূর্বক আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা পুলিশ কাজ করে যাচ্ছে।