সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়রায় দারুল হিকমা মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরুস্কার বিতরন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রা সদরে অবস্থিত দারুল হিকমা মডেল মাদ্রসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার (৩০ডিসেম্বর) বেলা ১১ টায় মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মাদাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আঃ গনির সভাপতিত্বে ও শিক্ষক মোশাররফ হোসেনের পরিচালনায় ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক জিএম মইনুদ্দীন, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, মোঃ আবু হাসান ও মিজানুর রহমান কোহিনূর। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা ওবায়দুলাহ। আরও বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ইসলামি ব্যাংকের কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, মদিনাবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আশিকুল ইসলাম, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম, ওয়ালটন শোরুমের ডিলার মিজানূর রহমান, সুন্দরবন নার্সিং হোমের পরিচালক কামরুজ্জামান টুকু, শিক্ষার্থী ফাবিহা তাহন্নুম, আতিক আব্দুল্যাহ প্রমুখ। এ বারের বার্ষিক পরীক্ষায় মাদ্রাসা হতে প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ২৯৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ফলাফল অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য,অভিভাবক সহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com