সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

লাবসায় লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় লাঙ্গল প্রতীকের প্রার্থী আশুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে গতকাল বিকালে সদরের লাবসা তালতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: আবেদার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো: আশরাফুজ্জামান আশু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব আছাদুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, আ’লীগের নেত্রী লায়লা পারভীন সেজুতি, সিমন সামর্স, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, শ্রমিক নেতা আব্দুস সরদার, শেখ রবিউল ইসলাম রবি সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তব্য বলেন ৭ জানুয়ারি নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ ভাবে লাঙ্গল প্রতীকে ভোট দিতে হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাবসা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবু সুফিয়ান স্বজল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com