শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

ধুলিহর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর রবিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ধুলিহর ইউপি চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী। ফলাফল ঘোষণা শেষে দক্ষ শিক্ষকদের সম্মাননা প্রদান ও প্রতি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে মেধা ভিত্তিক পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলতিয়া স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম হুমায়ূন কবির, মির্জাপুর স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দত্ত, দরবাস্থিয়া স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনা রানী, ভালুকা চাঁদপুর স. প্রা. বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিমুর রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য আ. জলিল সরদার, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. মফিজুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, শুকদেব দত্ত, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আ. মতিন, সহকারী শিক্ষক আব্দুল হান্নান, কৃষ্ণ কান্ত রায়, শামীম আরা পারভীন, দেবপ্রসাদ সরকার, শাহীনা খাতুন, সেলিনা আক্তার, আমীর আলী, পবিত্র রায়, বাদশা সাইফুল্লাহ, মাহবুবুর রহমান মুন্না, রাজকুমার মল্লিক, মো. মনিরুজ্জামান। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আল কালাম আবু অহিদ বাবলুর সার্বিক নির্দেশনায় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আফরিন সুলতানা ও আইনুন্নাহার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com