বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য বিধি, রক্ত স্বল্পতা, অপুষ্টি এবং স্বাস্থ্য বিষয়ক অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইপ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর আয়োজনে সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীদের অংশ গ্রহনে মাল্টি মিডিয়া প্রজক্টেরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ এস এম নাঈম হোসেন। খাদ্য নিরাপত্তা, রক্ত স্বল্পতা, অপুষ্টি সম্পর্কে বিস্তারিত উপস্থাপনের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কে পরিপক্কতা অর্জনে কর্মশালায় গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, সাতক্ষীরা সদর হাসপাতালের হেলথ এডুকেটর ডাঃ তপন কুমার সরকার। সবশেষে অংশ গ্রহনকারীদের কাছ থেকে কর্মশালা থেকে অর্জন সম্পর্কে মতামত গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com