শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলপ্রকাশ ও পুরস্কার বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

এস এম জাকির হোসেন ॥ সাতক্ষীরা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে স্কুল মাঠ প্রাঙ্গনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, স্কুলের ম্যানেজিং কমিটির সকল কর্মকর্তা-সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেত্রীবৃন্দের উপস্থিতিতে অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সহ-প্রধান শিক্ষক মো. আকতার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করেন অত্র স্কুল এন্ড কলেজের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপ-পরিচালক বাহাউদ্দিন ফারুকী, প্রতিষ্ঠানের শিক্ষা পরিচালক ড. শেখ শামসুজ্জামান, প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা এ্যাডঃ রবিউল ইসলাম, স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক শাহানা হাশিম, শিক্ষক শামসাদ বেগম, শিক্ষক তাহমিনা আক্তার, শিক্ষক দিলারা পারভীন, শিক্ষক হাফিজুল ইসলাম, শিক্ষক সাইদুর রহমান, ফারানা ইয়াসমিন প্রমুখ। ফলাফল পুরস্কার অনুষ্ঠানে অভিভাবকরা ও শিক্ষার্থীরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তাদের সন্তানরা ভালো রেজাল্ট করায় স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। ভবিষ্যতে যেন তাদের সন্তানেরা আরো ভালো ফলাফল করতে পারে তার জন্য শ্রেণীকক্ষের পাঠদান পরিদর্শন করা, কোন ত্রুটি থাকলে সেটা সংশোধন করা, তাদের ধর্মীয় নৈতিক শিক্ষা দেওয়া, শিক্ষার্থীরা যেন আরো ভালো ফলাফল করে প্রতিষ্ঠানসহ বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে সেদিকে বিশেষ লক্ষ্য রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানান। সুন্দর আয়োজন ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করায়, ভবিষ্যতে যেন এমন কার্যক্রম চলমান থাকে এবং শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক ভালো ফলাফলের আগ্রহ থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠান শেষে স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com