বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে জাতীয় বই বিতরণ উৎসব পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

এম এম নুর আলম ॥ সারা দেশের ন্যায় আশাশুনি উপজেলার সকল স্কুল ও মাদ্রাসায় জাতীয় বই বিতরণ উৎসব দিবস-২০২৪ উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর, উপজেলা ভাইস চেয়াম্যান অসীম বরন চক্রবর্তী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান প্রমূখ। অনুষ্ঠানে ৯ম শ্রণীর পাঠ্যপুস্তক না আসায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও আশাশুনি মাধ্যামিক বালিকা বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল প্রতিষ্ঠানে জাতীয় বই বিতরণ উৎসব দিবস-২০২৪ উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com