ধুলিহর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর জাহানাবাজে হযরত আবু বকর সিদ্দিক (রা:) কামিল মাদ্রাসায় কামিল পরিক্ষায় শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। ৮০ জন পরিক্ষার্থীদের মধ্য এ গ্রেড৩৫ জন,এ-৩১ ও বি গ্রেড ১৪ জন। এব্যাপারে ওই মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মুফতি হাফিজুর রহমান জানান , সকল শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকাদের কঠোর প্ররিশ্রম এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যসহ অভিভাবক, এলাকাবাসী সকলের সহযোগীতার ফলে লেখা-পড়ার মান উন্নয়ন হয়েছে। তিনি আরো জানান, আগামীতে ভালো ফলাফল অব্যহত রাখতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। প্রতিষ্ঠানটি সাতক্ষীরা -আশাশুনি সড়কের পাশে অত্যন্ত মনোরম পরিবেশে স্থাপিত। প্রতিষ্ঠানটি শুরু থেকেই সুনামের সাথে ফলাফলে সাফল্য অর্জন করায় সাতক্ষীরা জেলায় প্রশংসা কুড়িয়েছেন। ফলে বৃহত্তর খুলনা বিভাগে ১০জেলার বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানের আবাসিকে অবস্থান করে পড়াশুনা করে আসছেন।