মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আনন্দপাড়ায় কমিটি গঠন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
Exif_JPEG_420

গতকাল বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কাটিয়া আনন্দপাড়াতে প্রথম সম্মেলনের মাধ্যমে নারীর মানবাধিকার রক্ষা ও নারীর মানবাধিকার সচেতনতা বৃদ্ধির জন্য স্বপ্না চক্রবর্ত্তী কে সভাপতি ও চম্পা ঘোষ কে সাধারন সম্পাদক করে ২১ সদস্যের একটি পাড়া কমিটি গঠন করা হয়। সম্মেলনে সভাপত্বিত করেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক জ্যোৎস্না দত্ত। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, জেলা কমিটি সদস্য ফরিদা খাতুন,ব্রাঞ্চ এক্্িরকিউটিভ মোঃ মফিজুল ইসলাম সহ জেলা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ। আলোচনা সভায় বক্তরা বলেন নারীরা আজ সমাজের নানা ক্ষেত্রে পিছিয়ে আছে। নারীরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। নারীদের কাজের কোন মর্যাদা আজও নারী সমাজ পায়নি। এ সকল কাজের মর্যাদা পেতে হলে প্রথমে নারীদের কে শিক্ষিত হতে হবে। আর এ জন্য নারীদের এগিয়ে আসতে হবে। নারীদের অধিকার নারীদেরকেই অর্জন করতে হবে। নারীকে আলোতে বেরিয়ে আসতে হবে। প্রতিটা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহন করতে হবে। তবেই নারীরা তাদের প্রাপ্য অধিকার পাবে, সমাজে মাথা উঁচু করে দাড়াতে পারবে। -প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com