সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনা আড়ংঘাটায় তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

খুলনা প্রতিনিধি ॥ খুলনা আড়ংঘাটা থানার তেলিগাতি বরইতলা ফকির পাড়া এলাকায় বিদ্যুতের তার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৩ জানুয়ারি শনিবার ভোরে ঐ ঘটনা ঘটে। পরে সকালে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে আড়ংঘাটা থানা পুলিশ। নিহতের নাম এনায়েত হোসেন (২৮)। তিনি খুলনার রুপসা এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। আড়ংঘাটা থানার এএসআই লুৎফুল হায়দার এলাকাবাসীর বরাত দিয়ে জানান, তেলিগাতি নজরুল ইসলামের বাড়িতে শনিবার ভোরে কোনো এক সময় বিদ্যুতের তার চুরির সময় তার ছিড়ে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com