মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তাহলে কী পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

এফএনএস স্পোটর্স: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বেশ ব্যস্ত সময় পার করছে। ২০২৩ সালে দুদণ্ড বিশ্রামের সুযোগ ছিল না নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের। ২০২৪ সালের সূচি আরো আঁটসাঁট। তবে সাত মাসের বেশি সময় হয়ে গেল বাংলাদেশ ‘এ’ দলের কোনো ব্যস্ততা নেই। সর্বশেষ গত বছরের মে মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলেছিলেন মাহমুদুল হাসান জয়, সাইফ হাসানরা। তার আগের সিরিজটি ছিল ভারত ‘এ’ দলের বিপক্ষে আরো ছয় মাস আগে। এক বছরের বেশি সময় পর আবার গতি পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিপক্ষীয় সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে অর্থাৎ আগামী জুনে পাকিস্তান সফর করার কথা প্রায় পাকা হয়ে গেছে। এই সফরের সূচি এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে, পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবেন মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আরো আগেই পাকিস্তান সফর করার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরপরই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ব্যস্ততার কারণে বছরের মাঝামাঝি সময়ে ‘এ’ দলের সূচি ঠিক করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com