রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাঁশদহর রামের ডাঙ্গা টু রেউই পর্যন্ত রাস্তার বেহাল দশা ॥ সংষ্কার জরুরী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদরের রামের ডাঙ্গা টু রেউই পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার প্রধান রাস্তাটির বেহাল দশা।সরেজমিনে দেখাগেছে রেউই টু রামের ডাঙ্গা পর্যন্ত প্রধান এ সড়কটির অধিকাংশ জায়গায় খানা গর্ত ও অনেকাংশে খোয়া পিচের লেশ মাত্র নাই। রাস্তাটির এমন অবস্থায় চলাচলের জন্য বিপদ সঙ্কুলে পরিনত হয়েছে।এ রাস্তাটির এলাকার হাজার হাজার জনগোষ্টি জেলা সদর সহ দেশের অন্যান্য প্রান্তে চলাচলের জন্য ব্যবহার করে থাকেন। অত্র জনপদের মানুষ তাদের কৃষিপণ্য সহ যাবতীয় উৎপাদিত শস্য সামগ্রী বেচাকেনার জন্য এ রা¯তাটিই ব্যবহার করে থাকেন।রাস্তাটির এমন বেহাল দশায় কোন রকম ঝুকি নিয়ে চলছে বাস ট্রাক সহ অন্যান্য ভারী যানগুলো। দিনের বেলায় যেমন তেমন রাত হলে চলতে হয় জানটা হাতের মুঠোয় নিয়ে না জানি কখন কি বিপদ হয়। জানাগেছে রাস্তার এমন বেহাল দশায় কৃষকদের কৃষিপণ্য ও উৎপাদিত সামগ্রী বেচাকেনার জন্য অত্র রাস্তা বাদ দিয়ে ভিন্ন পথে বেশী ভাড়া দিয়ে পরিবহন করতে হয়। এ ছড়া স্কুলকলেজ গামী শিক্ষার্থীরা আছে চরম ভোগান্তীতে। ভ্যান ইজিবাইকে ভাড়া বেশী। এতে করে অভিভাবকরা আছেন বেশ সমস্যায়।সব মিলিয়ে রাস্তাটি সংষ্কার জরুরী হয়ে পড়েছে। তাই রাস্তাটি সংষ্কারের জন্য যথাযথ কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগি জনগোষ্ঠি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com