সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় ৮৭ কেজি তামার বারসহ ৭ জন আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

খুলনা প্রতিনিধি ॥ খুলনায় ৮৭ কেজি তামার তারসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) ভোরে খালিশপুর থানাধীন পুরাতন যশোর রোডের আপ্যায়ন কমিউনিটি সেন্টারের উত্তর পাশ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শামিম উদ্দিন (৪৫), গোলাম রসূল (২২), মো. সোহেল শেখ (২৪), মো. সজ হাওলাদার (১৮), মো. ইমন হাওলাদার (২৪), মো. শফিকুল ইসলাম (২৫) ও মো. সজীব হক (২৫)। খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া তারের দাম প্রায় এক লাখ চার হাজার টাকা। আটককৃতরা সকলেই খালিশপুর থানার বাসিন্দা। এ ব্যাপারে খালিশপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com