সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

খুলনা প্রতিনিধি ॥ খুলনায় চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনার জন্য দুই ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা প্রদান করেছে র‌্যাব-৬। বুধবার (১৭ জানুয়ারি) নগরীর মোহাম্মাদনগর ও গল্লামারি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের জরিমানা করে র‌্যাব। এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ জানায়, চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনা করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারের সহযোগীতায় নগরীর মোহাম্মাদনগর ও গল্লামারি এলাকায় ছফুরা ক্লিনিক ও মোহাম্মাদনগর হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ছফুরা ক্লিনিকের মালিক মোঃ জিয়াউর রহমানকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ১ রাখ টাকা অর্থদন্ড এবং মোহাম্মাদনগর হসপিটাল এন্ড ডায়াগনস্টি সেন্টারের মালিক মিসেস নুরুননাহারকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জরিমানার অর্থ তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com