সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কপিলমুনিতে রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ৯০তম তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

কপিলমুনি প্রতিনিধি ॥ কপিলমুনিতে রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র ৯০তম তিরোধান দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে রায় সাহেব বিনোদ স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে স্বর্গীয় রায়সাহেব বিনোদ বিহারী সাধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও সকাল ১০ টায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সন্ময়ে একটি শোভাযাত্রা কপিলমুনি বাজার প্রদক্ষিণ শেষে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর বেলা ১১ টায় উক্ত মাঠ প্রাঙ্গণে তার কর্মজীবন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রায় সাহেব বিনোদ বিহারী সাধু স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দারের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, লতা ইউপির চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার, ত্রিদিব কান্তি মন্ডল, অধ্যক্ষ মুজিবর রহমান, প্রভাষক রেজাউল করিম খোকন, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, রহিমা আক্তার শম্পা, চম্পক কুমার পাল, সাধন কুমার ভদ্র, কপিলমুনি প্রেসক্লাবে সভাপতি জিএম হেদায়েত আলী টুকু, দিপক কুমার মন্ডল, শেখ আব্দুর রশিদ, এম বুলবুল আহমেদ, সরদার মোজাফ্ফর হোসেন, রামপ্রসাদ পাল, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপী, প্রভাষক কামাল হোসেন, শিক্ষক খলিলুর রহমান, সরদার বজলুর রহমান, বিধান চন্দ্র ভদ্র, এম মাহমুদ আসলাম, রবিন অধিকারী, সালাম মোড়ল, হিমাদ্রী শেখর দে, শিক্ষক নুরুজ্জামান, শিক্ষক পলাশ দাশ, কৃষ্ণেন্দু দত্ত, অনুপম সাধু, পবিত্র সাধু, রণজিত অধিকারী, মধুসূদন হালদার, সরদার জাহাঙ্গীর আলম, শুভংকর রায় শুভ, জিএম হারুনার রশিদ, রাসেল সরদার, হাফিজুর রহমান, তৈয়বুর রহমান রকি, আব্দুল হাকিম, সীমান্ত রায় ও রনি প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল, মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়, বিনোদ বিহারী শিশু বিদ্যালয়ে, কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও বাজার ব্যবসায়ীবৃন্দ। উক্ত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেওয়াত করেন, শিক্ষক মাওলানা এস এম আবুল হোসাইন ও গীতা পাঠ করেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদে সভাপতি জগদীশ দে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন ও কপিলমুনি ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com