বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

প্রতাপনগরে অন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

আশাশুনি, প্রতাপনগর প্রতিনিধিঃ ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট, পুরস্কার বিতরণ ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল বেলা ১১ টায় বিদ্যালয়ে মাঠে গুরুপ ভিত্তিক এ খেলায় স্কুল ম্যানেজি কমিটি সভাপতি/সদস্য বৃন্দ একাদশ বনাম প্রধান শিক্ষক/কর্মচারী একাদশ দল হাড্ডা হাড্ডি খেলা প্রদর্শন করে। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, তিনি খেলা উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাস, স্কুল ম্যনেজিং কমিটির সদস্য প্রভাষক মাও শাহাজান আলী, আলহাজ্ব ডাঃ আবুল কালাম, মল্লিক আলমগীর কবির, আলম হোসেন গাজী, ইসলামী ব্যাংক বাংলাদেশ গরালী ও আটুলিয়া নওয়াবেকী আউটলেট শাখার পরিচালক এড. নাজমুল ইসলাম। খেলায় প্রথম ম্যাচে টাইব্রকারে ৩-২ গোলে সভাপতি দলকে পরাজিত করে প্রধান শিক্ষক জয়লাভ করে। ফাইনাল ম্যাচে টাইব্রকারে ৫-৩ গোলে সভাপতি দলকে পরাজিত করে প্রধান শিক্ষক জয়লাভ করে। খেলার ধারাভাষ্য দেন মাষ্টার সুপদ কুমার দাস, খেলায় মাঠ পরিচালনা করেন মাষ্টার আব্দুর রশিদ ও সন্দীপ কুমার দাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com