বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ থেকে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর। শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের প্রতি খুবই আন্তরিক। এজন্য তিনি প্রতিবন্ধী শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করে চলেছেন। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে শীত থেকে নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়। এসময় আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুসহ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com