বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি ভর্তুকিমূল্যে কম্বাইন্ড হার্ভেস্টিং হস্তান্তর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ভর্তুকিমূল্যে কম্বাইন্ড হার্ভেস্টিং হস্তান্তর করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বাইন হার্ভেস্টিং হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, এসএপিপও মোঃ বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হস্তান্তরকালে উপজেলার বামনডাঙ্গা গ্রামের কৃষক রবিউল ইসলাম ৭০% ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টিং গ্রহন করেন। এর মূল্য ৩২ লক্ষ টাকা। কৃষিবান্ধব সরকার পরিশোধ করেছেন ৭০% টাকা এবং কৃষক রবিউলকে দিতে হয়েছে মাত্র ৩০% টাকা। এই যন্ত্রের মাধ্যমে একই সাথে ধান, সরিষা ও গম কাটা, মাড়াই ও ঝাড়াই করা যাবে। প্রতি ঘন্টায় দেড় একর জমির ফসল কর্তন, মাড়াই ও ঝাড়াই করা যায়। এতে সময় বাঁচবে, খরচ কম হবে ও জ্বালানী কম লাগবে। এই যন্ত্রের বিশেষ বৈশিষ্ট হলো, এটি কাদামাটি ও শুকনো মাটিতে ব্যবহার করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com