রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

খুলনা প্রতিনিধি ॥ খুলনা মহা নগরীর ময়লাপোতা মোড়ে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে শেখ মো. সাদেকুর রহমান ওরফে বিহারী রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আহছানউল্লাহ কলেজের সামনে ঘটনা ঘটে। এ সময় পলাশ নামে আরো একজন আহত হয়েছেন। জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা শেখ মো. সাদেকুর রহমানকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। তাঁর গলায় গুলিবিদ্ধ হয়েছে। খুমেক হাসপাতাল সুত্রে জানা যায়, সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতাস্থ আহসানউল্লাহ কলেজের সামনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে দু’জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শেখ সাদেকুর রহমান রানা ওরফে বিহারী রানাকে মৃত ঘোষণা করেন । তাঁর পিতা শেখ মোহাম্মদ ইসলাম। তিনি দেবেন বাবু রোড এলাকার বাসিন্দা। রানার পেটে বাম সাইডে, ও গলার নিচে বাম কানের নিচে মোট ৩ টি গুলি লেগেছে। অপর আহত ব্যক্তি পলাশ (৩৪)। তার পিতা মহারাজ। তিনি শের ই বাংলা রোডের বাসিন্দা। খুলনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাঁর পায়ে একটি গুলি লেগেছে। খুলনা মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার কারণ ও জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com