রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

এম এম নুর আলম ॥ আশাশুনিতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল ইসলাম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক বৃন্দ, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোস্তাফিজুর রহমান, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখিরাম ঢালীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও মেলায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, মেলায় আশাশুনি সরকারি কলেজ, মহিলা কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, দরগাহপুর কলেজিয়েট স্কুল, কোদন্ডা হাইস্কুল, বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়, সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়, গুনাকরকাটি কামিল মাদ্রাসা, আশাশুনি দাখিল মাদ্রাসা, তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় একটি করে মোট ১৩ টি স্টল বসিয়ে প্রদর্শনীতে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com