মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কয়রায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে ইন্টারজেনারেশনাল ডায়ালগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ কয়রায় যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, শিশু সুরক্ষা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে ইন্টারজেনারেশনাল ডায়ালগ অনুষ্ঠিত হয়। পরিত্রান ওয়াই মুভস প্রকল্প বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যার সভাপতিত্বে ও পরিত্রানের উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন, পরিত্রানের সিনিয়র প্রজেক্ট অফিসার উজ্জল কুমার দাস, উপজেলা শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশানের সভাপতি অধ্যাপক আ,ব,ম আঃ মালেক প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির,এ্যাডঃ আনিছুর রহমান, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, বিবাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুস আলী, হিন্দু বিবাহ রেজিস্ট্রার এ্যাডঃ স্বদেশ কুমার মিস্ত্রী, শিক্ষিকা তৃঞ্চা দাস, জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, ধীরেশ মাহতো, গনেশ মুন্ডা, নারী নেত্রী মুর্শিদা খাতুন, সাধনা মুন্ডা,এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, বিবাহ রেজিস্ট্রার সহ মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com