বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জেলা তথ্য অফিসের আয়োজনে কুমিরা মহিলা কলেজে নারী সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১ বাস্তবায়ন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল সকাল ১০টায় তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রি কলেজ হলরুমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিরা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জামানের সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। তিনি বলেন, প্রত্যেক নারীকে তার লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুরুষের পাশাপাশি নারীদের সমানভাবে ভুমিকা পালন করতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠনে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠতে হবে। স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জাতীয় মহিলা সংস্থা, তালার চেয়ারম্যান সুতপা রাহা, কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার নির্বাহী সম্পাদক নুর মোহাম্মদ পাড়, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আসাদুল হক, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ঘোষ শরজিৎ কুমার, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক উম্মে সালমা, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী রেহেনা পারভীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com