রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

এম এম নুর আলম ॥ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী আশাশুনির গরিব, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়, নাকতাড়া বাজার, আশাশুনি সদরের মানিকখালি আদর্শ গ্রাম ও থানা চত্বরে এ কম্বল বিতরণ করেন তিনি। কম্বল বিতরণকালে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফ) মোঃ আমিনুর রহমান, টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী, ডিআই অন ইয়াছিন আলম চৌধুরী, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই শাহিনুর রহমানসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এ সকল স্থানে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com