রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সেমিনার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

বাংলাদেশে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাস্টমসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে -সিটি মেয়র
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সেমিনার শুক্রবার দুপুরে খুলনা নগরীর হোটেল সিটি ইনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। কাস্টমস দিবসের এবারের প্রতিপাদ্য ‘মিলে নবীন-পুরনো অংশীজন:কাস্টমস করবে লক্ষ্য অর্জন’। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বাংলাদেশে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাস্টমসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সমৃদ্ধ দেশ গঠনে কাজ করে যাচ্ছে কাস্টমস। দেশের উন্নয়ন চাইলে আইন অনুযায়ী রাজস্ব দিতে হবে। মৃতপ্রায় মোংলা বন্দরকে আওয়ামী লীগ সরকার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। জাহাজ আসার পরিমাণ বেড়েছে। মোংলা বন্দরকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা। পদ্মাসেতু ও রূপসা সেতু নির্মাণ এবং খুলনা-মোংলা রেল লাইনের উন্নয়নের ফলে মোংলা বন্দর আজ ঘুরে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, একসময় বাংলাদেশের বাজেট ছিলো বিদেশী সাহায্য নির্ভর। কিন্তু বর্তমানে বিদেশী সাহায্য নির্ভরতা কমিয়ে এখন আমাদের বাজেটের ৯৫ শতাংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। এর মূলে রয়েছে রাজস্ব আয় বৃদ্ধি। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মোঃ সহিদুল ইসলাম, খুলনা কর অঞ্চলের কমিশনার মোঃ সিরাজুল করিম, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি এর সভাপতি শেখ মোঃ লিয়াকত হোসেন ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহসভাপতি মোস্তফা জেসান ভূট্টো। মোংলা কাস্টম হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তৃতা করেন খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ আতিকুর রহমান। কী-নোট পেপার উপস্থাপন করেন খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদ। সেমিনারে সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্টসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কাস্টমসের খুলনা-মোংলা আঞ্চলিক কমিটি এ সেমিনারের আয়োজন করে।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com