মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান আহমদ মুসা রঞ্জুর মায়ের দাফন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

কয়রা (খুলনা) প্রতিনিধি ॥ দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান ও দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার আহমদ মুসা রঞ্জুর মাতা মোমেনা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত শুক্রবার (২৬ জানুয়ারি) দিবগত রাত ১০টার দিকে কয়রা উপজেলা সদরের ৬নং কয়রা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার ৫ ছেলে ও ৫ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্যা গুনগ্রাহী রয়েছেন। এর আগে ২০২০ সালে রঞ্জুর পিতা ইউসুফ আলী লস্কর ইন্তিকাল করেন। শনিবার (২৭ জানুয়ারি) বাদ যোহর ৬নং কয়রা গ্রামের বায়তুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন। মরহুমার নিকট আত্বীয় এডভোকেট মুহাম্মদ শাহ আলম। জানাজার পুর্বে মরহুমার কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা রাখেন মাওলানা মিজানুর রহমান, মাওলানা মো. সাইফুল্লাহ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাবিল উদ্দিন ওয়াহিদী, কালনা আমিনীয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইউনুচ আলী, শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিকী, কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিকার আলম, কালনা মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা শাহবাজ হোসেন, মাওলানা সাহাবুদ্দিন, মাওলানা আবু সাঈদ, মরহুমের জামাতা মোড়ল শওকত হোসেন, মরহুমের বড় ছেলে মাস্টার মাহফুজুর রহমান,ছোট ছেলে আহমদ মুসা রঞ্জু প্রমুখ। জানাযায় বিভিন্ন শ্রেনী পেশার শত শত মুসল্লী অংশ গ্রহন করেন। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com