বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় র‌্যাবের অবিযানে পিস্তল, বিদেশী মদ সহ আটক ১

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ১টি দেশী পিস্তল, ১ বোতল বিদেশী মদ এবং ১ কেজি ৫০০ গ্রাম গান পাউডার সহ ১ জন অস্ত্রধারীকে আটক করা হয়েছে। আটককৃত হলেন খুলনা জেলার দিঘলিয়া থানা পদ্মবিলা এলাকায় মৃত শাহাদাৎ হোসেনের পুত্র আবুল কাশেম (৬৫)। র‌্যাব সূত্রে জানাগেছে, শনিবার রাতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ি সাকিনস্থ বিল্ডিএর সামনে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করিতেছিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাতক্ষীরা ক্যাম্পের র‌্যাবের একটি দল বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি এলাকা অভিযান চালিয়ে আসামী আবুল কাশেমকে আটক করে। আটক কৃত আসামীকে আলামত সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। সাতক্ষীরা র‌্যাব-৬ সিপিসি-১ কোম্পানী কমান্ডার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com