বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মাদক, সন্ত্রাস ও চোরাচালান দমনে সকলকে একযোগে কাজ করতে হবে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

ভোমরা প্রতিনিধি ॥ ভোমরায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ভোমরা বর্ডার প্রাইমারী স্কুল প্রাঙ্গনে ভোমরা ইউনিয়নের বিট ইনচার্জ এসআই এসএম শামীম আকতারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান। এসময় তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে। পুলিশ জনগনের বন্ধু। মাদক নির্মূল সন্ত্রাস দমন চোরাচালন ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম, ভোমরা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আঃ গবুর, সাধারন সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ। এছাড়া ভোমরা ইউনিয়নের ইউপি সদস্যর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com