শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

নলতায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ নিজ কারখানায় ডিমের বাচ্চা ফুটানোর সময় বিদ্যুৎ স্পৃষ্টে সফিকুল ইসলাম বাবু (৪৮) নামের এক জনের মৃত্যু হয়েছে। মৃত সফিকুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম সুজায়েত আলীর পুত্র। গত ২০ মার্চ রবিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। মৃতের ভাই নলতা ইউপির গ্রাম পুলিশ পলাশ জানান, রবিবার রাত ১০ টার দিকে তার ভাই সফিকুল ইসলাম বাবু নিজ কারখানায় ডিমের বাচ্চা ফুটানোর সময় অসবধানতা বশতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় জানতে পেরে তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরদিন গতাল সোমবার বাদ যোহর নলতা শরীফ শাহী জামে মসজিদের নামাজে যানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ১স্ত্রী, ১ কণ্যাস, ২ ভাই, ১ বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com