সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়া সীমান্তে ৫ কোটি টাকার আইস জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

কলারোয়া সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার কুটিবাড়ি সীমান্ত এলাকা থেকে এ মাদক জব্দ করা হয়। বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার আবু তাহেরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুটিবাড়ি সীমান্তে অভিযান চালায়। এ সময় বিজিবির উপ¯ি’তি বুঝতে পেরে ভারত থেকে নিয়ে আসা মাদকভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান এক চোরাকারবারী। পরে ব্যাগটি থেকে ১ কেজি আইস জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। জব্দকৃত মালামাল সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তিনি আরো জানান, এ বিষয়ে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com