বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে ঘরের আড়ার সাথে গলায় শাড়ি পেঁচিয়ে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের ধান্যহাটি গ্রামের রমেশ দাসের স্ত্রী রত্না দাসী (২২) এ আত্মহত্যার ঘটনা ঘটায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাদের সংসারে গোলযোগ চলে আসছিল। বুধবার দুপুরে তার শ্বাশুড়ী মৃত রণদাসের স্ত্রী শেফালী দাসের সঙ্গে তার গোলযোগ হয়। এঘটনার পর সে আত্মহত্যা করেছে। তবে ঐ গৃহবধূর মা ও ভাই জানান, মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে মেরে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, তদন্ত চলছে। লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট পেলে রিপোর্ট মত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com