শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পারকুখরালী ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় পৌরসভার ৫নং ওয়ার্ড পারকুখরালী কাউন্সিলর শেখ আনোয়ার হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থেকে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ¦ কাজী ফিরোজ হাসান। এসময় তিনি বলেন, সাতক্ষীরা পৌরসভার রাস্তাঘাট ও ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। স্কুলগামী শিক্ষার্থীসহ এলাকার সাধারন মানুষের চলাচলে পোহাতে হত। এই রাস্তাটি নির্মাণ হওয়ায় মানুষের চলাচলের কষ্ট লাঘব হবে। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নত করা হবে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, মোহাব্বাত হোসাইন, এসও তুষার রায় চৌধুরী, কার্য সহকারী মো. আব্দুল মোতালেব, ঠিকাদার সৈয়দ শাহিনুর রহমান, শেখ আব্দুল লতিফ, আজিজুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম মন্টু, রুস্তম আলী, আব্দুল জব্বার, আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে পার কুখরালীর ডা. ওজিহারের বাড়ির সামনে থেকে পার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পর্যন্ত ৩০০ মিটার আরসিসি ঢালাই রাস্তা ২৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ কাজ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com